ই-ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম

উচ্চ মাধ্যমিক ও সমমান (একাদশ ও আলিম ১ম বর্ষ) শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি সহায়তার অনলাইন আবেদন চলমান। আবেদনের শেষ তারিখ ৩০-০৪-২০২৬ খ্রি.। দয়া করে ব্যবহার নির্দেশিকা পড়ে আবেদন করুন।

অর্থের অভাবে শিক্ষার সুযোগবঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬ এর আলোকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৪,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। বিস্তারিত>>



আবেদনের পূর্বে ব্যবহার নির্দেশিকা পড়ুন। ভর্তি সহায়তা নির্দেশিকা ২০২৬     বিজ্ঞপ্তি     ব্যবহার নির্দেশিকা    
প্রত্যয়ন/সুপারিশ ফরম    

আবেদনের নিয়মঃ সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, পিতা, মাতা ও শিক্ষার্থীর এনআইডি, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার প্রমাণক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
১। প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে) ২। মোবাইল ভেরিফিকেশন করুন ৩। লগইন করুন ৪। আবেদন করুন ৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র (আবশ্যিকভাবে আপলোড করতে হবে)
শিক্ষার্থীর ছবি*
শিক্ষার্থীর স্বাক্ষর*
শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ এর কপি*
অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি *
শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে)
পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে)
ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন এর কপি*
শিক্ষা দরিদ্র ও মেধাবী মর্মে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন এর কপি (নির্ধারিত ফর্মে) *
এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী/অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী/অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে এর সমর্থনে প্রমাণকের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (২০ তম গ্রেড এর সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) *
ব্যাংক একাউন্টের চেক বই এর প্রথম পাতার ছবি/ব্যাংক স্টেটমেন্ট এর ছবি*
ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা
আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হয়।
শিক্ষার্থী ভর্তি সহায়তার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে তার মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।

কপিরাইট © ২০২৬ আইসিটি শাখা, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। সর্বস্বত্ব সংরক্ষিত।